বাঘায় চার ব্যবসায়ীকে জরিমানা

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৯, ২০:৫৮

বাঘায় পাটজাত মোড়কের পরিবর্তে প্লাষ্টিক ব্যাগ ব্যবহার করার অপরাধে চার জন চাল ব্যবসায়ীকে ১ হাজার টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ  আদালত। সোমবার দুপুরে উপজেলার আড়ানী বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।  রাজশাহী জেলা পাট উন্নয়ন অফিসার শ্রী অজিত কুমার রায় বাঘা উপজেলা ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা শাহিন রেজাকে সঙ্গে নিয়ে উপজেলার আড়ানী বাজারে অভিযান পরিচালনা করেন। আড়ানী বাজারের চাল ব্যবসায়ী আব্দুর রাজ্জাক, আবুল কালাম, সুনীল সাহা ও  রাজিব আহাম্মেদ নামে চার জন ব্যবসায়ীকে ১ হাজার করে মোট চার হাজার টাকা জরিমানা করা হয়।