হবিগঞ্জের বানিয়াচংয়ে খোয়াই নদী থেকে ৩৫ বছর বয়সি অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদ মোবারক জানান, লাশটি অন্য কোনো স্থান থেকে ভেসে এখানে এসেছে। ধারণা করা হচ্ছে কয়েকদিন আগের লাশ বিকৃত হয়ে যাওয়ায় শরীরে কোনো আঘাত আছে কিনা শনাক্ত করা সম্ভব হয়নি। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পেলে রহস্য উদ্ঘাটন করা সম্ভব হতে পারে।
