তৃতীয়বার ইবির প্রক্টর ড. মাহবুব

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৯, ২০:৫৯

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) তৃতীয়বারের মতো প্রক্টর নিয়োগ পেয়েছেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মাহবুবর রহমান। রবিবার বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. রাশিদ আসকারী তাকে এই পদে নিয়োগ দেন। বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার দপ্তর তথ্যটি নিশ্চিত করেছেন। বিশ্ববিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক জরুরি সভায় রবিবার সন্ধ্যায় প্রফেসর ড. মাহবুবর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে। পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত তিনি উক্ত পদে দায়িত্ব পালন করবেন। ভারপ্রাপ্ত প্রক্টর হিসেবে দায়িত্বপ্রাপ্ত ড. আনিসুর রহমান ১৫ দিন আগে পদত্যাগপত্র জমা দেওয়ায় প্রফেসর ড. মাহবুবর রহমান তার স্থলাভিষিক্ত হলেন।

প্রফেসর ড. মাহবুবর রহমান বলেন, আমি শারীরিকভাবে অসুস্থ। আমাকে যে পদে নিয়োগ দেওয়া হয়েছে সেই দায়িত্ব আদৌ আমার পক্ষে গ্রহণ করা সম্ভব কি না সে ব্যাপারে এখনই মন্তব্য করা সম্ভব নয়।