সিরাজদিখানে সোমবার দুপুরে বজ্রপাতে দুলাল শেখ নামে একজন নিহত হয়। তিনি উপজেলার রাজানগর ইউনিয়নের তেঘরিয়া গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের মৃত সুলতান শেখের ছেলে। তেঘরিয়ার বিলে নৌকা নিয়ে মাছ ধরার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রাজানগর ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
