সিঙ্গাপুরে হকিতে নারীদের প্রথম হার

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৯, ২১:০৮

সিঙ্গাপুরে শুরু হওয়া এএইচএফ কাপ অনূর্ধ্ব-২১ নারী হকি টুর্নামেন্টে নিজেদের প্রথম খেলায় বাংলাদেশ ০-৩ গোলে হেরেছে। গতকাল সন্ধ্যায় অনুষ্ঠিত খেলার চার কোয়ার্টারের মধ্যে প্রথম দুই কোয়ার্টার গোল হজম করেনি বাংলাদেশের মেয়েরা। তৃতীয় কোয়ার্টারে দুই গোল এবং চতুর্থ কোয়ার্টারে তৃতীয় গোল হজম করে বাংলাদেশ।

আজ বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে।