নাশকতার ১৪ মামলায় বিএনপি নেতা সুলতান সালাহউদ্দিন টুকুকে হাইকোর্টের দেয়া জামিন বাতিল করেছে আপিল বিভাগ। একইসঙ্গে তাকে নিম্ন আদালতে জামিন চাইতে বলা হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ আজ রবিবার এ আদেশ দেয়।
এর আগে হাইকোর্ট টুকুকে এসব মামলায় এক বছরের জামিন দিয়েছিলো। ওই জামিন বাতিল চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে বলে জানান আইনজীবী সগীর হোসেন লিয়ন।
আরো পড়ুন: সরকারি ঘোষণায় লাভবান ব্যবসায়ীরা! হতাশার বৃত্তেই কৃষক
তিনি জানান, রাজধানীর বিভিন্ন থানায় টুকুর বিরুদ্ধে এসব নাশকতার মামলা করে পুলিশ। পরে হাইকোর্ট থেকে তিনি জামিন নেন।
ইত্তেফাক/এএম
