ফটো ক্যাপশন

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৯, ২১:১৬

প্রিমিয়ার ফাউন্ডেশন ৫০০টি সাইকেল বিতরণ করেছে জেড রহমান প্রিমিয়ার ব্যাংক স্কুল অ্যান্ড কলেজে মেয়েদের স্কুলে পৌঁছাতে সহায়তা করার জন্য। ‘প্রিমিয়ার ব্যাংক, প্রিমিয়ার গ্রুপ, প্রিমিয়ার ফাউন্ডেশন’-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা ডা. এইচ বি এম ইকবাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি সিঙ্গাপুরের এসসিএ প্যাসিফিক পিটিই লিমিটেডের গ্রুপ সিইও জেটিলি

০০০

সম্প্রতি সোনালী ব্যাংক স্টাফ কলেজের অবকাঠামোগত সংস্কার কাজের পরিদর্শন করেন সোনালী  ব্যাংক লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মো. আতাউর রহমান প্রধান। এ সময় আরো উপস্থিত ছিলেন স্টাফ কলেজের প্রিন্সিপাল বেগম সেলিনা আহমেদ, ডেপুটি জেনারেল ম্যানেজার মো. শাহজাহান আলী সরকার এবং অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজারও ফ্যাকাল্টি মেম্বারবৃন্দ

০০০

সম্প্রতি মাদারীপুরের পাঁচ্চরে এনআরবি গ্লোবাল ব্যাংকের ইসলামিক ব্যাংকিং শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান নিজাম চৌধুরী। এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তাফিজুর রহমান সিদ্দিকী, প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান, শাখা ব্যবস্থাপকবৃন্দ এবং আমন্ত্রিত অতিথি ও গ্রাহকগণ উপস্থিত ছিলেন

০০০

সম্প্রতি ওয়ান ব্যাংক ও পেখম-এর মধ্যে এক চুক্তিতে স্বাক্ষর করেন ওয়ান ব্যাংকের হেড অব মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস অ্যান্ড এজেন্ট ব্যাংকিং গাজী ইয়ার মোহাম্মদ এবং পেখম-এর চেয়ারম্যান নাজমুস সাকিব নাইম। চুক্তি অনুযায়ী, ও কে ওয়ালেট গ্রাহকগণ পেখমের মাধ্যমে অভ্যন্তরীণ রুটে প্লেন, বাস, মুভি টিকিট এবং হোটেল রিজার্ভেশন করতে পারবেন