পশ্চিম তীরে ইহুদি বসতি বেইত এলের কাছে টায়ার জ্বালিয়ে গতকাল বিক্ষোভ করে ফিলিস্তিনিরা। ইসরাইলি কারাগারে বাসাম আল সাইয়েহ নামে ফিলিস্তিনি এক যুবকের নিহতের প্রতিবাদে তারা এই বিক্ষোভে অংশ নেয়। ১৯৬৭ সালের পর এ নিয়ে ইসরাইলি কারাগারে এ পর্যন্ত ২২১ জন ফিলিস্তিনি মারা যায় বলে বন্দি অধিকারের এক মুখপাত্র জানিয়েছেন —এএফপি