উত্তরায় ডিএনসিসির উচ্ছেদ অভিযান

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৯, ২১:২৪

রাজধানীর উত্তরায় উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার দুপুর থেকে বিকাল পর্যন্ত সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকার নাইনের নেতৃত্বে উত্তরার ৩ নম্বর সেক্টরে এ আদালত পরিচালনা করা হয়।

ডিএনসিসি সূত্র জানায়, ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উত্তরা ৩ নম্বর সেক্টরে সড়ক ও ফুটপাত দখল করে নির্মাণসামগ্রী রাখার অপরাধে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ অনুযায়ী ‘নন্দন কানন ডেভেলাপারসকে ৩৫ হাজার টাকা এবং সোহেল মিয়া নামের এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।