আজ ১০ সেপ্টেম্বর ভাষাসৈনিক কাজী রেজাই করিমের ২য় মৃত্যুবার্ষিকী। কলকাতা বঙ্গীয় মুসলিম পরিষদের সদস্য ইয়াছিন কাজী সাহিত্যরত্নের কনিষ্ঠ পুত্র এবং নারায়ণগঞ্জ আদর্শ স্কুলের তত্কালীন দশম শ্রেণির ছাত্র কাজী রেজাই করিম, ১৯৫২ এর ভাষা আন্দোলনের সংগঠক এবং কর্মী হিসেবে নারায়ণগঞ্জে গ্রেফতার হন। আজ বাদ মাগরিব কাঁচপুর কাজীবাড়িতে তার বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া ও মিলাদের আয়োজন করা হবে।
