বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক রাজনৈতিক দর্শনের বার্তা নিয়ে সারা দেশে সম্প্রীতি বাংলাদেশ

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৯, ২১:২৯

নাট্য ব্যক্তিত্ব  ও সম্প্রীতি বাংলাদেশ কর্মসূচির আহ্বায়ক পীযূষ বন্দোপাধ্যায় বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাস করতেন বলে বাংলার অবিসংবাদিত নেতা হতে পেরেছিলেন। তিনি বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাস করতেন বলে সব ধর্মের মানুষ মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়ে দেশ স্বাধীন করেছিল। গতকাল সোমবার দুপুরে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী মুজিববর্ষ উপলক্ষ্যে বাগেরহাটের ঐতিহ্যবাহী সরকারি পিসি কলেজে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তেব্যে তিনি  একথা বলেন।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর এই অসাম্প্রদায়িক রাজনৈতিক দর্শণের বার্তা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে শতবর্ষের পথে বঙ্গবন্ধু ও সম্প্রীতি বাংলাদেশ নামের একটি কর্মসূচি আমরা শুরু করেছি।

বাগেরহাট সরকারি পিসি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. সাখিলুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সম্প্রীতি বাংলাদেশের সদস্য মেজর জেনারেল (অব.) মোহাম্মদ আলী শিকদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক অসীম কুমার সরকার, অধ্যাপক বিমান বড়ুয়া, প্রামাণ্যচিত্র পরিচালক আবু সাইফ আহমেদ, বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মিহির কান্তি ঘোষাল, তাপস হালদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অয়ন মুখার্জি ও সাংস্কৃতিক কর্মী সফিক রেঞ্জার প্রমুখ।