নিশানের সিইও পদত্যাগ করছেন

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৯, ২২:২২

বিশ্বের খ্যাতনামা গাড়ি নির্মাতা কোম্পানি নিশানের প্রধান নির্বাহী হিরোতো সাইকাওয়া পদত্যাগ করছেন। বেতন কেলেঙ্কারিতে জড়ানোর পর আগামী সপ্তাহে তিনি পদত্যাগ করবেন বলে ঘোষণা দিয়েছেন। গতকাল সোমবার কোম্পানিটির বোর্ডের সভা শেষ তার পদত্যাগের ঘোষণা আসে। খবর বিবিসির

হিরোতো সাইকাওয়া জানিয়ে-ছিলেন তাকে বেতনের চেয়েও বেশি অর্থ দেওয়া হয়েছে। তবে সেটা দেওয়া হয়েছে বোনাস স্কিমের আওতায়। যদিও তিনি কোনো অন্যায় করেননি বলে জানান। কিন্তু এর পর থেকেই তার বিরুদ্ধে সমালোচনা শুরু হয়েছে। জাপানের গাড়ি নির্মাতা কোম্পানি নিশানের বোর্ডের চেয়ারম্যান ইয়াসুসি কিমোরা সাংবাদিকদের গতকাল জানিয়েছেন, আগামী ১৬ সেপ্টেম্বর হিরোতো সাইকাওয়া পদত্যাগ করবেন। ইয়াসুসি কিমোরা জানান, বোর্ডের বৈঠকে হিরোতো সাইকাওয়াকে প্রধান নির্বাহীর পদ থেকে পদত্যাগ করতে বলা হলে তিনি রাজি হন। নিশানের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, আগামী মাসে প্রধান নির্বাহী পদে নিয়োগ দেওয়া হবে। তবে সাময়িকভাবে এই দায়িত্ব পালন করবেন চিফ অপারেটিং অফিসার ইয়াশুহিরো ইয়ামাওচি। ২০১৩ সালে ৬৫ বছর বয়সি হিরোতো সাইকাওয়া বেতনের অতিরিক্ত অর্থ কোম্পানি থেকে নিয়েছিলেন বলে অভিযোগ আছে।