রংপুর-৩ (সদর) আসনের উপনির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও বিএনপিসহ সর্বমোট ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে পাওয়া তথ্য অনুযায়ী সোমবার রংপুর আঞ্চলিক নির্বাচন অফিসে রিটার্নিং কর্মকর্তা জি এম শাহাতাব উদ্দিনের কাছে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করীম রাজু, জাতীয় পার্টির প্রার্থী হুসেইন মুহম্মদ এরশাদের পুত্র রাহগীর আল মাহী সাদ এরশাদ, বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন রিটা রহমান, এপিপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন শফিউল আলম, গণফ্রন্ট প্রার্থী হিসেবে কাজী মো. শহিদুল্লাহ, খেলাফত মজলিশ এর প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন তৌহিদুর রহমান মন্ডল, বাংলাদেশ কংগ্রেস এর প্রার্থী একরামুল হক, স্বতন্ত্র প্রার্থী এরশাদের ভাতিজা সাবেক এমপি হুসেইন মকবুল শাহারিয়ার আসিফ ও স্বতন্ত্র প্রার্থী রংপুর মহানগর বিএনপির সহ-সভাপতি কাওছার জামান বাবলা।
