বিশ্বকাপ দাবায় ফাহাদ

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৯, ০০:১২

বিশ্বকাপ কাপ দাবায় অংশগ্রহণ করতে বাংলাদেশের দাবাড়ু ফিদে মাস্টার ফাহাদ রহমান এখন রাশিয়ায়। আজ হতে ৪ অক্টোবর রাশিয়ার খানতি মানসিসকোতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ দাবা। নকআউট ভিত্তিতে খেলা হয়।  জিতলে পরবর্তী রাউন্ডে খেলার সুযোগ। 

প্রথম রাউন্ডে আজ ফিদে মাস্টার ফাহাদের প্রতিপক্ষ নেদারল্যান্ডসের গ্র্যান্ড মাস্টার নেপালি বংশোদ্ভূত অনিশ গিরি। এই দুই দাবাড়ু দুই দিন দুই ম্যাচ খেলবেন।  যদি স্ট্যান্ডার্ড ম্যাচে জয়-পরাজয়ের ফয়সালা না হয় তাহলে ১২ সেপ্টেম্বর তারা র‌্যাপিড ম্যাচে মুখোমুখি হবেন। পরস্পরের মধ্যে যিনি সর্বোচ্চ পয়েন্ট পাবেন তিনিই পরবর্তী রাউন্ডে উঠবেন। হারলে বিদায়। 

এবারই প্রথম ফাহাদ খেলছেন বিশ্বকাপ দাবায়। ১৬ বছর বয়সী ফাহাদের রেটিং ২২৫০ এবং প্রতিপক্ষ ২৫ বছর বয়সী দাবাড়ু গিরির রেটিং ২৭৭৯। বিরাট ব্যবধান। বুঝাই যাচ্ছে ফাহাদকে কঠিন লড়াইয়ের মুখোমুখি হতে হবে। চব্বিশ দিনব্যাপী বিশ্বকাপ দাবায় ১৬ মিলিয়ন ডলারের সাত রাউন্ড পদ্ধতির এই লড়াই ৪৭ দেশের ১২৮ দাবাড়ু লড়াই করবেন। এশিয়ান ৩.২ জোনের চ্যাম্পিয়ন ফিদেমাস্টার ফাহাদ রহমান বিশ্বকাপ দাবায় অংশ নিচ্ছে।

ইত্তেফাক/এএম