যুক্তরাষ্ট্রে উল্টে গেছে কার্গো জাহাজ

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৯, ০০:৩৪

যুক্তরাষ্ট্রের জর্জিয়া উপকূলে একটি কার্গো জাহাজ উল্টে গেছে। মার্কিন কোস্টগার্ড অন্তত চারজন নিখোঁজ ক্রুর সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হয়েছে। রবিবার জাহাজটি উল্টে যায়। গাড়ি বহনকারী কার্গো জাহাজ গোল্ডেন রে ব্রুন্সইক বন্দর ত্যাগ করে। কোস্টগার্ড ২০ ক্রুকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। তবে আগুন, ধোঁয়া এবং স্থির না থাকার কারণে বাকিদের উদ্ধার করা সম্ভব হয়নি। দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, নিখোঁজ সব ক্রু তাদের নাগরিক। উদ্ধার অভিযানে কোস্টগার্ড বিমানও ব্যবহার করছে। -বিবিসি