আমাদের জীবনে তথ্য
যেটুকু সময় তোমাদের হাতে এখনো রয়েছে মনোযোগ দিয়ে অধ্যায়গুলো রিডিং পড়ে যাও।
১. তথ্য খুঁজে পেতে, বুঝতে, মূল্যায়ন ও ব্যবহার করতে আমাদের কী অর্জন করতে হবে?
উ: দক্ষতা।
২. আমাদের জীবনে কিসের গুরুত্ব রয়েছে?
উ: তথ্যের।
৩. কোনটি আমাদের নতুন কিছু শিখতে ও সিদ্ধান্ত নিতে সাহায্য করে?
উ: তথ্য।
৪. তথ্য বিনিময় একটি কী?
উ: প্রক্রিয়া।
৫. কোনটির মাধ্যমে কোন তথ্য বন্ধু, পরিবার এবং অন্যান্য মানুষের সঙ্গে আদান প্রদান করা হয়?
উ: তথ্য বিনিময়।
৬. আমাদের ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে কোনটি বিনিময়ের গুরুত্ব অপরিসীম?
উ: তথ্য।
৭. দেশে সংক্রামক রোগ যেমন- ফ্লু ছড়িয়ে পড়বে। এখানে তথ্যটি কী করলে ফ্লুতে আক্রান্ত হওয়ার ঝুঁকি হ্রাস পাবে?
উ: তথ্যটি বিভিন্ন মাধ্যমে প্রচার হলে।
৮. আমরা বিভিন্ন ভাবে কী বিনিময় করতে পারি?
উ: তথ্য।
৯. বর্তমানে কোনটি তথ্য বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহূত হচ্ছে?
উ: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি)।
১০. কোনটি মানুষের পারস্পরিক যোগাযোগ সহজ করেছে?
উ: আইসিটি।
১১. কী ব্যবহার করে সহজেই তথ্য সংগ্রহ, সংরক্ষণ, বিনিময়, বিস্তার ও ব্যবহার করা যায়?
উ: আইসিটি।
১২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উদাহরণ কোনটি?
উ: কম্পিউটার, ইন্টারনেট, ই-মেইল, টেলিভিশন, রেডিও, মোবাইল ফোন ইত্যাদি।
১৩. বই, খবরের কাগজ, টেলিভিশন অথবা রেডিওর মাধ্যমে কী সংগ্রহ করতে পারি?
উ: তথ্য।
১৪. কিসের মাধ্যমে তথ্য সংগ্রহ করা অনেক সহজ?
উ: ইন্টারনেটের।
১৫. কোনটি পৃথিবীর বিভিন্ন প্রান্তের কম্পিউটারগুলোকে সংযুক্তকারী বিশাল নেটওয়ার্ক?
উ: ইন্টারনেট।
১৬. গুগল (google), ইয়াহু (yahoo), পিপীলিকা (pipilika) ইত্যাদি কিসের নাম?
উ: সার্চ ইঞ্জিন।
১৭. যে বিষয়ের তথ্য অনুসন্ধান করা হয় সে বিষয় সম্পর্কিত মূল শব্দটি কোথায় লিখে সার্চ করতে হয়?
উ: Search Bar.
১৮. বিভিন্ন তথ্য সংরক্ষণ প্রযুক্তির উদাহরণ কোনগুলো?
উ: পেন ড্রাইভ, সিডি, ডিভিডি, মেমোরি কার্ড।
