পৌর মেয়র পদে থেকে সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন বিএনপির পাঁচ প্রার্থী। রবিবার হাইকোর্ট পৃথক পৃথক আদেশে তাদের মনোনয়নপত্র গ্রহণের আদেশ দেয়। প্রার্থীদের আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, নির্বাচন করতে কোনো বাধা নেই।
প্রার্থীরা হলেন, নীলফামারী-৪ আমজাদ হোসেন সরকার, দিনাজপুর-৩ জাহাঙ্গীর আলম, নীলফামারী-৩ ফাহমিদ ফয়সাল চৌধুরী, নওঁগা-৫ নাজমুল হক ও পঞ্চগড়-১ তৌহিদুল ইসলাম।
আরো পড়ুনঃ ফের মাশরাফির আঘাত, ৫ উইকেট হারিয়ে ধুকছে ওয়েস্ট ইন্ডিজ
তারা পৌর মেয়র পদ থেকে পদত্যাগ না করে নির্বাচনে মনোনয়নপত্র নেন। পরে রিটার্নিং অফিসার ও ইসি তাদের মনোনয়নপত্র বাতিল করে দেয়। এর বিরুদ্ধে তারা হাইকোর্টে রিট করেন।
ইত্তেফাক/কেকে
