প্রাথমিক শিক্ষা সমাপনীর সুপ্রিয় পরীক্ষার্থী বন্ধুরা, ইচ্ছা থাকিলে উপায় হয় সংগে চেষ্টাও যুক্ত করতে হয়। ক্রমেই পরীক্ষা নিকটে আসছে। পড়ার টেবিলটা গুছিয়ে সকাল সন্ধ্যায় পড়তে বস। একটু একটু করে জানো আনন্দ পাবে।
বামপাশের বাক্যাংশের সাথে ডানপাশের বাক্যাংশের মিল কর :
বাম পাশ
(ক) উদ্ভিদ ও প্রাণী
(খ) খাদ্য শৃঙ্খল শুরু হয়
(গ) ঘাস -ঘাস ফড়ি-
(ঘ) পরাগায়নের ফলে
(ঙ) একাধিক খাদ্য শৃঙ্খল একত্রিত হয়ে
ডান পাশ
খাদ্য জাল তৈরি করে
উদ্ভিদের বীজ সৃষ্টি হয়
সাপ- ব্যাঙ
একে অপরের উপর নির্ভরশীল
ব্যাঙ -সাপ
সবুজ উদ্ভিদ থেকে
খাদ্য শৃঙ্খল তৈরি করে
উত্তর :
(ক) উদ্ভিদ ও প্রাণী একে অপরের উপর নির্ভরশীল।
(খ) খাদ্য শৃঙ্খল শুরু হয় সবুজ উদ্ভিদ থেকে।
(গ) ঘাস - ঘাস ফড়িং -ব্যাঙ -সাপ।
(ঘ) পরাগায়নের ফলে উদ্ভিদের বীজ সৃষ্টি হয়।
(ঙ) একাধিক খাদ্য শৃঙ্খল একত্রিত হয়ে খাদ্য জাল তৈরি করে।
বাম পাশ
(ক) পরিবেশের উপাদান
(খ) পুষ্টির জন্য
(গ) মাটি এবং পানি
(ঘ) মাছ, চিংড়ি
(ঙ) পানি বিভিন্ন উদ্ভিদের
ডান পাশ
অনেক জীবের বাসস্থান
পানিতে বাস করে
বাস্তুসংস্থান
খাবার প্রয়োজন
মাটিতে বাস করে
জীব ও জড়
আবাসস্থল
উত্তর :
(ক) পরিবেশের উপাদান জীব ও জড়।
(খ) পুষ্টির জন্য খাবার প্রয়োজন।
(গ) মাটি এবং পানি অনেক জীবের বাসস্থান।
(ঘ) মাছ, চিংড়ি পানিতে বাস করে।
(ঙ) পানি বিভিন্ন উদ্ভিদের আবাসস্থল
