মোহাম্মদ আশরাফ স্মারক কবি সম্মাননা পেলেন বরেন্য কবি জয়দুল হোসেন

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৫৫

ব্রাহ্মণবাড়িয়ায় আয়োজনে কবি, নাট্যকার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, আলোকিত শিক্ষাবিদ,বীর মুক্তিযোদ্ধা প্রফেসর মোহাম্মদ আশরাফের প্রথম প্রয়াণ দিবস পালিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া তিতাস আবৃত্তি সংগঠনের আয়োজনে গত ২৮ জুলাই  বিকাল থেকে সন্ধ্যার পর পর্যন্ত শহরের প্রেসক্লাব মিলনায়তনে কর্মসূচীর মধ্যে ছিলো কবিকে স্মরণ করে কবিকণ্ঠে কবিতাপাঠ,কবির কবিতা থেকে একক ও বৃন্দ আবৃত্তি,কবি মোহাম্মদ আশরাফ স্মারক কবি সম্মাননা,শ্রদ্ধা নিবেদন,কবির জীবন ও সৃষ্টি নিয়ে আলোচনা।  কবির প্রতি শোক ও শ্রদ্ধায় একমিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। সংগঠনের সমন্বয়ক আবৃত্তিশিল্পি রোকেয়া দস্তগীরের সভাপতিত্বে ও সহকারি পরিচালক বাছির দুলালের সঞ্চালনায় এসময় সম্মানীয় অতিথি হিসাবে আলোচনায় অংশ নেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা পঙ্কজ কুমার বড়ুয়া,জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার,নাট্যজন মনজুরুল আলম,লেখক-গবেষক মানবর্দ্ধন পাল,সাংস্কৃতিক ব্যক্তি অধ্যাপক কাজী মুজিবুর রহমান ও কবিপত্নী এড.জান্নাতুল আশরাফ।

স্বাগত ভাষণ দেন সংগঠনের উপদেষ্টা এড.তাসলিমা সুলতানা খানম নিশাত। শ্রদ্ধা নিবেদন করেন জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান সাইফুল ইসলাম লিমন,নাগরিক ফোরাম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রতন কান্তি দত্ত,খেলাঘর আসর সাধারণ সম্পাদক নীহার রঞ্জন সরকার,তিতাস সাহিত্য-সংস্কৃতি পরিষদ সদস্য সচিব হূদয় কামাল,আবরনি আবৃত্তিচর্চা কেন্দ্রের নির্বাহী পরিচালক হাবিবুর রহমান পারভেজ।  কবি মোহাম্মদ আশরাফ স্মারক কবি সম্মাননা প্রথমবারের মতো প্রদান করা হয় দেশবরেন্য কবি জয়দুল হোসেনকে। এসময় কবি জয়দুল হোসেনকে ফুলেল শুভেচ্ছা,শুভেচ্ছা উপহার ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে একক সঙ্গীত পরিবেশন করেন কণ্ঠশিল্পি সোহাগ রায়। কবিকণ্ঠে কবিতাপাঠ করেন কবি অর্ধেন্দু শর্মা,কবি আমির হোসেন,কবি সোহরাব শান্ত,কবি স্বপন মিয়া। একক আবৃত্তি করে মাহবুব আলম,আতিকুল ইসলাম সুজন,এরফানুল হক সুজন,রেজা-ই রাব্বী,সালওয়া তাহসিন অধরা,তাসফিয়া ইসলাম প্রমি।