গতকাল সন্ধ্যায় ঢাকায় ফিরেছে বাংলাদেশ ফুটবল দল। বিমানবন্দরে সংবাদ মাধ্যমের প্রশ্নের জবাবে বাংলাদেশ দলের ব্রিটিশ কোচ জেমি ডে জানিয়েছেন ম্যাচে একমাত্র গোল হজম ছাড়া তার পুরো দলই ভালো খেলেছে। আফগান ফুটবলাররা শারীরিক দিকে থেকে এগিয়ে, এটাই কি ব্যবধান গড়েছিল কিনা এমন প্রশ্নে জেমি বলেন, ‘কোনো অজুহাত দিয়ে লাভ নেই। আমি গোল হজম করেছি, আমার কাজ গোল করা। আমাদের উচিত ছিল গোল পাওয়া। গোল করার কোনো বিকল্প নেই।’ কোচ বলেন, ‘আমার প্লেয়াররা প্ল্যান অনুযায়ী খেলেছে। কিন্তু গোলটাই পায়নি।’ রবিউল বললেন, ‘আমাদের আসলে ব্যাডলাক।’ জীবন বলেছেন, ‘আমাকে ফেলে দেয়া হয়েছে। ওটা পেনাল্টি ছিল।’ দলের ম্যানেজার সত্যজিত্ দাস রুপু বললেন, ‘স্ট্রাইকার জীবন কিছু কিছু সিদ্ধান্ত ভুল নিয়েছিলেন।
