নভেম্বরে বঙ্গবন্ধু কাপ ফুটবল

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৯, ২১:০৫

দুই দফায় পেছানোর পর আবারও নতুন করে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের তারিখ ঘোষণা করেছেন আব্দুস সালাম মুর্শেদী। তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন ২১-২৯ নভেম্বর বঙ্গবন্ধু কাপ ফুটবল হবে।

আট দেশকে নিয়েই টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা। এরই মধ্যে এশিয়া এবং আসিয়ান দেশগুলোকে আমন্ত্রণ পাঠানো হয়েছে। সালাম বলেন,‘আমরা আমন্ত্রণ জানিয়েছি, তারা তাদের জাতীয় দলের ক্যালেন্ডার অনুযায়ী আসবেন।’