ব্রিজ বিশ্বকাপে বাংলাদেশ ভালো ফল করতে পারলে ৫ লাখ টাকা বোনাস দেওয়ার ঘোষণা দিয়েছেন ব্রিজ ফেডারেশনের সভাপতি মুশফিকুর রহমান মোহন। গতকাল দুপুরে বিওএর সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ফেডারেশন সভাপতি ঘোষণা দিয়ে বলেছেন, ১৮তম স্থান পেলে তিনি প্রত্যেককে ৫ লাখ টাকা করে দেবেন। ১৪-২৮ সেপ্টেম্বর চীনের ইউহান শহরে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ ব্রিজ। আগামীকাল দুপুরে ঢাকা ছাড়বে বাংলাদেশ। ১৭৮ দেশ হতে কোয়ালিফাই করে ২৪ দেশ চূড়ান্ত পর্বের খেলার যোগ্যতা অর্জন করেছে। তার মধ্যে রয়েছে বাংলাদেশ। খেলোয়াড়রা হলেন: শাহ জিয়াউল হক, মনিরুল ইসলাম, কামরুজ্জামান, মশিউর রহমান, আসিফুর রহমান, রাসেদুল আহসান, ননপ্লেইং কোচ এম এ কুদ্দুস।
