নোয়াখালী জেলার সোনাইমুড়ির ৩ নম্বর চাসিরহাট ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কাউন্সিলে বিভিন্ন অনিয়মের অভিযোগ এনেছেন সভাপতি প্রার্থী আওয়ামী লীগ নেতা শাহ আলম (৬০)। অনিয়মের অভিযোগ এনে তিনি কাউন্সিল থেকে প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন।
শাহ আলমের অভিযোগ থেকে জানা গেছে, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী গতকাল সকাল ১০টায় কাবিলপুর দারুল উলুম মাদ্রাসায় কাউন্সিল হওয়ার সিদ্ধান্ত হলেও তা হঠাত্ করে পরিবর্তন করে ওয়ার্ডের একপাশে কাবিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়ে যাওয়া হয়। কাউন্সিলের দিন সকাল ১০টায় তার হাতে কাউন্সিলারদের তালিকা দেওয়ায় তিনি কারো সঙ্গে যোগাযোগ করতে পারে নাই। তাছাড়া কাউন্সিলে আওয়ামী লীগের দলীয় কোনো নিয়মনীতি পালন করা হয়নি।
কাউন্সিলে উপস্থিত অতিথিদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.ফ.ম বাবুলের সঙ্গে যোগাযোগ করলে তিনি কাউন্সিলের স্থান পরিবর্তনের সত্যতা স্বীকার করলেও অন্যান্য অভিযোগ অস্বীকার করে বলেন, যেহেতু সভাপতি প্রার্থী আলম কন্ট্রাক্টর আওয়ামী লীগের প্রবীণ সদস্য। তিনি সুনির্দিষ্ট অভিযোগ এনে আবেদন করলে বিষয়টি খতিয়ে দেখবেন।
