নাটোরে মঙ্গলবার বিদ্যুত্স্পৃষ্টে একজনের মৃত্যু হয়েছে। নিহতের নাম আব্দুল কাদের। সে সদর উপজেলার সিংগারদহ গ্রামের মৃত মসলেম উদ্দিনের ছেলে। স্থানীয় ইউপি চেয়ারম্যান ওমর ফারুক প্রধান জানান, আব্দুল কাদের নিজবাড়িতে তার ব্যাটারি চালিত ভ্যানগাড়িতে বৈদ্যুতিক সুইচের মাধ্যম চার্জ দেয়। পরে চার্জে থাকা ভ্যান গাড়ির সংযোগ খুলতে গেলে অসাবধানতাবশত বিদ্যুত্স্পৃষ্টে ঘটনাস্থলেই মারা যায়।
