পিরোজপুর কারাগারে কয়েদির মৃত্যু

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৯, ২১:১৭

পিরোজপুর জেলা কারাগারে আব্দুর রশিদ সিকদার (৬০) নামের এক কয়েদি হূদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে। গতকাল বুধবার সকাল সাড়ে ৮টায় জেলা হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। কয়েদি রশিদ সিকদার সদর উপজেলার কলাখালী ইউনিয়নের পুখুরিয়া গ্রামের মৃত ইউছুফ সিকদারের ছেলে।

জেলা হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. নিজাম উদ্দিন জানান, বুকে ব্যথা অনুভব করায় ঐ কয়েদিকে সকাল ৮টার দিকে জেলখানা কর্তৃপক্ষ হাসপাতালে ভর্তি করেন। তার আধাঘন্টা পরেই চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। তার মৃত্যুর সঠিক কারণ নির্ণয় করতে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।