উপজেলার লাকুহাটি গ্রামে মঙ্গলবার বিদ্যুত্স্পৃষ্ট হয়ে টুটন (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত টুটন ঐ গ্রামের আমির হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, বাড়ির পাশের রাস্তায় আশুরার আলোকসজ্জার বিদ্যুত্ সংযোগ দিতে গিয়ে স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. মোস্তাফিজুর রহমান জানান, লাশ উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসাপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।
