ঝিনাইগাতীতে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে পারভীন নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার উপজেলার নলকুড়া ইউনিয়নের গজারীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত পারভীন ঐ গ্রামের জাহেদ আলীর স্ত্রী। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলী ফর্সা জানান, পারভীন নিজ ঘরে ফ্যানের সুইচ দিতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিত্সক মৃত ঘোষণা করেন। ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর ছিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
