কালীগঞ্জে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৯, ০০:৩৫

গাজীপুর ডিটেকটিভ ব্রাঞ্চ (ডিবি) পুলিশের হাতে জেলার কালীগঞ্জ উপজেলার দুই মাদক ব্যবসায়ী আটক হয়েছে। সোমবার  দিবাগত রাতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে ঐ দুই ব্যবসায়ীকে মাদকসহ আটক করেন।

আটকরা হলেন—উপজেলার বালীগাঁও গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে আনোয়ার হোসেন (৩৭) ও তুমুলিয়া গ্রামের জামান মিয়ার স্ত্রী দেলোয়ারা বেগম (৪৮)।

গাজীপুর ডিবির অফিসার ইনচার্জ মোহাম্মদ আফজাল হোসেন জানান, গাজীপুর ডিবির মাদকবিরোধী স্পেশাল টিম পুলিশ পরিদর্শক মো. শেখ সাদিকের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জে অভিযান পরিচালনা করেন। এ সময় মাদক ক্রয়-বিক্রয়কালে ঐ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। অভিযানে মাদক ব্যবসায়ী আনোয়ার হোসেনের কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট ও দেলোয়ারা বেগমের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। এ ব্যাপারে মঙ্গলবার সকালে ডিবির উপ-পরিদর্শক (এসআই) সুব্রত রায় বাদী কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।