সাভারের আশুলিয়ার নলাম এলাকায় মাছ ধরতে গিয়ে বংশী নদীতে ডুবে নিখোঁজ যুবক আলামিন হোসেনের লাশ উদ্ধার করেছে ধামরাই ফায়ার সার্ভিস। মঙ্গলবার দুপুর ২টার দিকে আলামিনের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে সকাল ১০টার দিকে মাছ ধরতে গিয়ে তিনি নদীতে ডুবে নিখোঁজ হন। নিহত আলামিন হোসেন নলাম এলাকার মো. সবুর মিয়ার ছেলে। তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন।
