বিশিষ্ট লেখক, গবেষক, নাট্যকার, সংগঠক এবং ঢাকা বিশ্ব-বিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের প্রয়াত শিক্ষক ড. নাজমা জেসমিন চৌধুরীর ৩০তম মৃত্যুবার্ষিকী আজ ১২ সেপ্টেম্বর ২০১৯। প্রতি বছরের ন্যায় এবারও তার স্মরণে ঐ দিন বিকাল ৪টায় আধুনিক ভাষা ইনস্টিটিউটের মিলনায়তনে ২৯তম নাজমা জেসমিন চৌধুরী স্মারক বক্তৃতা অনুষ্ঠিত হবে। এবারের স্মারক বক্তৃতা প্রদান করবেন লেখক ও সাংবাদিক আবুল মোমেন। বিষয়: ‘শিশুর কথা শিক্ষার কথা’। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান। উল্লেখ্য, শিক্ষাবিদ, ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর স্ত্রী ড. নাজমা জেসমিন চৌধুরী ১২ সেপ্টেম্বর ১৯৮৯ সালে দুরারোগ্য ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। —প্রেস বিজ্ঞপ্তি
