প্রকাশিত সংবাদের প্রতিবাদ

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৯, ০০:৩৮

গত ১০ সেপ্টেম্বর দৈনিক ইত্তেফাকে ‘দুবাই প্রবাসীকে হুমকি, নিরাপত্তা চেয়ে জিডি, জমি নিয়ে বিরোধ’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছেন দক্ষিণখানের ৬৪, আশকোনা নিবাসী মোমতাজ উদ্দিন। এক প্রতিবাদ-লিপিতে তিনি দাবি করেছেন, দুবাই প্রবাসীর স্ত্রী নিলুফা বানু তার বিরুদ্ধে মিথ্যা মামলা ও জিডি করে হয়রানি করছেন। পুলিশের তদন্তে ওই জিডি মিথ্যা প্রমাণিত হয়েছে। নিলুফা ও আহসান গংদের সঙ্গে জমি নিয়ে বিরোধ। জমির মালিকানা নিয়ে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। তাদের সঙ্গে তার কোনো বিরোধ নেই। এসব নিয়ে তার বিরুদ্ধে একটি মহল প্রপাগান্ডা চালাচ্ছে।