রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৯, ০০:৩৯

আব্দুল বারী

পাবনার সুজানগরের মানিকহাট গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুল বারী প্রামাণিক গত সোমবার সকাল সাড়ে সাতটায় দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে সিরাজগঞ্জের এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে...  রাজেউন)। তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে ও তিন মেয়েসহ বহু আত্মীয়স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন। ঐদিন বিকাল সাড়ে পাঁচটায় মানিকহাট মদিনাতুল উলুম ক্বওমী হাফিজিয়া মাদ্রাসা মাঠে তার জানাজা নামাজ শেষে মানিকহাট কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।