হংকংয়ে নতুন রূপে প্রতিবাদ

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৯, ০০:৪৮

হংকংয়ে সরকার মূল দাবি মেনে নিলেও বিক্ষোভ-প্রতিবাদ থামছে না। মঙ্গলবার শপিং মল এবং স্টেডিয়ামে প্রতিবাদে অংশ নেন সরকার বিরোধীরা। এবারের প্রতিবাদে তারা চীনের জাতীয় সংগীত গাওয়ার সময় দুয়ো ধ্বনি দেন এবং ‘গ্লোরি টু হংকং’ নামের একটি সংগীত পরিবেশন করেন। বিক্ষোভকারীদের উত্সাহ জোগাতে এক শিল্পী নতুন এই সংগীত রচনা করেছেন। তারা এর মাধ্যমে চীনের আধিপত্যের বিরুদ্ধে লড়াই করছেন। মঙ্গলবার রাতে হংকংজুড়ে বিক্ষোভকারীরা বিভিন্ন শপিং মলে জড়ো হন। তারা বিভিন্ন ফ্লোরে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গান পরিবশন করেন। শপিং ডিস্ট্রিক্ট হিসেবে পরিচিত মংগকে তারা কালো পোশাক পরে আসেন। এখানে চীনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন তারা। -বিবিসি