০১.
সকলেই কবি নয়—
কেউ কেউ কবি হয়।
০২.
অন্যের থেকে ভিন্নতর চাইছ হতে?
শ্রেষ্ঠতর আস্থা রাখো নিজের মতে।
০৩.
সৃজনশীলের একটি কথাই
মানা প্রয়োজন বড়ো—
‘তোমরা সংসার করো না’ এবং
‘তোমরা সংসার করো’।
০৪.
খরগোশ হয়ে ঘোড়ার সাথে পাল্লা দেওয়ার আগে—
জ্ঞানসাধনা, অধ্যবসায়, অনুশীলন লাগে।
০৫.
যে লয় জ্ঞানীর দীর্ঘশ্বাস—
নরকে তার নিত্যবাস।
০৬.
মুরিদ দেইখা শিষ্যরে যায় চেনা—
মনে মনে ভাবের লেনাদেনা।
০৭.
দেখবি যত—
শিখবি তত।
