রঙ্গরস

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৩২

এক লোক একটা রেস্টুরেন্টে ঢুকে ফ্রুট সালাদের অর্ডার দিল। বয় বলল—স্যার দেওয়া যাবে না। ফ্রুট সালাদ এইমাত্র শেষ হয়ে গেল। শেষ ফ্রুট সালাদটা আপনার পাশের উনাকে দেওয়া হয়েছে। লোকটি তাকিয়ে দেখে পাশের লোকটি ফ্রুট সালাদ অর্ধেক খেয়ে আর খাচ্ছে না। তখন লোকটি বলল, ‘আপনি ফ্রুট সালাদ আর খাবেন না? তা হলে আমি কি খেতে পারি?’

‘নিশ্চয়ই’, তখন তারটা নিয়ে সে খেতে শুরু করল এবং অর্ধেক খেয়ে দেখে প্লেটের নিচে একটা পচা মরা টিকটিকি। দেখেই সে হড়হড় করে বমি করে দিল প্লেটে। ব্যাপারটা দেখে পাশের লোকটি বলল— ‘আসলে আমিও ঐ অর্ধেকই খেয়েছিলাম।’

 

গতকালের ধাঁধার উত্তর:

উত্তর: ১. ছায়া,  ২. চাউল