মন্দা বাজার

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৩৬

শিশিরে থাকে আর কতটুকু জল; প্রবল বর্ষণেও!

মেটে না তৃষ্ণা হে অপ্সরী—চাই নৃত্যের উত্তাল ঢেউ

উচ্চে তোলো প্রাঙ্গণ—নতুন উদ্যমে মাতো সঙ্গমেও।

পাখিদের মন্দা যাচ্ছে বাজার—সূচক নামছে; হেঁটে চলা

ভালোবাসার ওভেনে ঢোকানো রয়েছে প্রভূত রতিকলা

নির্বাণ করো; দীপ্ত করো গুম হয়ে যাওয়া কথা না বলা

 

শামুকের খোলস ছেড়ে তুফানে উড়ে যাওয়া কুঁড়েঘর...