টাকার বাড়ি আকাশে

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৪১

বাবার বাড়ি কুলাউড়ায়।

দুই হাতে সে খরচ করে

টাকা তো নয়, তুলা উড়ায়!

টগবগে এক ঘোড়া যেমন

ছোটে, পথে ধুলা উড়ায়।

 

দেশের বাড়ি আখাউড়ায়?

এক্কেবারে বেহিসাবী

আবোলতাবোল টাকা উড়ায়!

বাউল পাখি দূর অজানায়

আকাশ-নীলে পাখা উড়ায়।

 

যার কাছে নেই কোনো টাকা

কোথায় পাবে টাকা সে?

সে কেবলই বলে বেড়ায় :

টাকার বাড়ি আকাশে।