তাল পেকেছে ভাদ্র মাসে প্রখর রোদের তাপে গাছে গাছে পাকা তাল পড়ছে ধাপে ধাপে। তাল কুড়াতে গাছের নিচে এল খুকি ছুটে, তাল পেয়ে সে খুব খুশিতে নাচে মেতে ওঠে? তাল এনে সে বলল মাকে— দাও বানিয়ে পিঠা, পিঠা খেয়ে বলল খুকি— আহ্ কী দারুণ মিঠা?