অটুল ও বাটুল

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৪১

অটুল মিয়া বাটুল দিয়া

চড়ুই পাখি মারতে গিয়া

ভুলবশত মারল কাকের ছানা,

 

প্রথম বাবা কাক এসে

তারপর একঝাঁক এসে

অটুলেরে ঠুকরে করল কানা!

 

বুঝিয়ে দিল কাকে

ঢিল দিলে মৌচাকে

কী হবে তা উচিত আগে জানা।