কাক বলে কাকাতুয়া ভালো তোর সুর; কাকাতুয়া বলে তোরও সুর সুমধুর। কাকাতুয়ার এ কথায় কাক ডাকে কা কা; বাকি সব পাখিদের কান করে খাঁখাঁ। কাকের এ ডাক শুনে এল টিয়ে ময়না; লজ্জা পেয়েছে কাক কোনো কথা কয় না। কাকাতুয়া বলে, ভাই তোরা এলি তাই; একসাথে মজা করি আর গান গাই।