বৃহস্পতিবারে শুরু ‘রবিবার’

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৯, ২০:৫৫

অতনু ঘোষ পরিচালিত ‘রবিবার’ চলচ্চিত্রের শুটিং শুরু হয়েছে গতকাল থেকে। এ ছবির প্রধান চরিত্রে অভিনয় করছেন প্রসেনজিত্ ও জয়া আহসান। এবারই প্রথম এই দুই তারকা একসঙ্গে অভিনয় করছেন। অতনু ঘোষ বলেন, ‘খুব ভালো একটা সময়ে শুটিং শুরু করলাম। সবচেয়ে বড় কথা হচ্ছে, প্রসেনজিত্ আর জয়াকে নিয়ে একসঙ্গে কাজ করতে পেরে আমি সত্যিই আনন্দিত।’

উল্লেখ্য, গত মঙ্গলবার কলকাতার একটি পাঁচ তারকা হোটেলে রবিবার ছবির পোস্টার উন্মোচন অনুষ্ঠান আয়োজন করা হয়।