‘সাহো’ মুক্তির সন্ধিক্ষণ থেকেই খোশমেজাজে আছেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। এই সময়ে বি-টাউনে সবচেয়ে আলোচিত নায়িকাও তিনি। কারণ পরপর দুই সপ্তাহে দুটি সিনেমা মুক্তি পেয়েছে তার। দুটিই ‘ফ্লপ’ আশঙ্কামুক্ত।
প্রতিবেদন অনুযায়ী, বুধবার ‘সাহো’ সংগ্রহ করেছে ১.৭৫ কোটি রুপি। শুধু ভারতের বক্স অফিসে সব মিলিয়ে সিনেমাটির সংগ্রহ ১৪০ কোটি রুপি। অন্যদিকে বুধবার ‘ছিছোড়ে’ সংগ্রহ করেছে ৭.২০ কোটি রুপি। ৬ দিনে সিনেমাটির মোট আয় ৬১ কোটি রুপি। সিনেমার বাজেট অনুযায়ী এটিকে সফলই বলা যায়। চলচ্চিত্র দুটি নিয়ে শ্রদ্ধা বলেন, ‘ছবিগুলোর সাফল্যে আমি আনন্দিত। দর্শকরা আশানুরূপ সাড়া দিয়েছেন।’ ছিছোড় পরিচালনা করেছেন ‘দঙ্গল’ খ্যাত পরিচালক নীতেশ তিওয়ারি। ছবিকে বরাবরই সাদরে গ্রহণ করেছেন দর্শকরা। এরইমধ্যে প্রথম সপ্তাহের আয়ে শ্রদ্ধা কাপুরের ‘স্ত্রী’ ও আলিয়া ভাটের ‘রাজি’-কে টপকে গেছে ‘ছিছোড়’। গতকাল ৫ দিনের এই বক্স অফিস প্রতিবেদন জানিয়েছেন বাণিজ্য বিশ্লেষক তারান আদর্শ।
