সার ও বীজ বিতরণে অব্যবস্থাপনা কেন?

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৯, ২১:০৪

২০১৯-২০ অর্থবছরে মাসকলাই উত্পাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ব্রাহ্মণবাড়ীয়া জেলার সরাইল উপজেলাধীন ৬টি ইউনিয়নের ২৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়। দুঃখের বিষয়, ঐ উপজেলার পাকশিমুল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ৩০০ কৃষকের মধ্যে একজনও প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে সার ও বীজ পাননি। অথচ এমন এক ব্যক্তিকে সার ও বীজ দেওয়া হয়েছে, সে কৃষক নয়। প্রশ্ন হচ্ছে, সরাইলে সার ও বীজ বিতরণে এই অব্যবস্থাপনা কেন? এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

এম মনসুর আলী

অরুয়াইল বাজার, সরাইল, ব্রাহ্মণবাড়ীয়া