টেস্ট দলে শুবমান গিল

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৯, ২১:১৪

শুবমান গিল অনেক দিন ধরেই এই সুযোগটার জন্য অপেক্ষা করছিলেন। অবশেষে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের তিন টেস্টের সিরিজের জন্য ঘোষিত দলে ডাক পেলেন এই তরুণ ব্যাটসম্যান। তাকে জায়গা দিতে গিয়ে বাদ পড়েছেন ওপেনার লোকেশ রাগুল। এ ছাড়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা টেস্ট দলটা অপরিবর্তিত রেখেছে ভারত। লোকেশ রাহুল অনেকদিন হলো টেস্টে ফর্মে নেই। গত বছর ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি পেয়েছিলেন। এরপর থেকে আর ফিফটিও করতে পারেননি এই ওপেনার। ফলে তাকে বাদ পড়তেই হলো। বিপরীতে গিল দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে সদ্যই প্রথম শ্রেণির ম্যাচে ৯০ রানের ইনিংস খেলেছেন। তিনি এ পর্যন্ত ১৪টি প্রথম শ্রেণির ম্যাচে ৭২.১৫ গড়ে ১৪৪৩ রান করেছেন।