স্বরূপকাঠিতে গ্রীষ্মকালীন আন্তঃস্কুল ও মাদ্রাসা ফুটবলে সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। গত বুধবার বিকেলে আকলম মুসলিম মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা ফাইনালে সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় ৭-০ গোলে আউরিয়া দাখিল মাদ্রাসাকে হারিয়ে এ গৌরব অর্জন করে। পরে উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল হক ও ইউএনও সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু বিজয়ীদের মধ্যে ট্রফি বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন নেছারবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম, প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেন প্রমুখ।
