পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের পঞ্চম বৈঠক অনুষ্ঠিত

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৯, ২১:২২

রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের পঞ্চম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় রাঙ্গামাটি সার্কিট হাউজের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি মো. আনোয়ার-উল হক।

 বৈঠকে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, রাঙ্গামাটি চাকমা সার্কেল চিফ ব্যারিস্টার রাজা দেবাশীষ রায়, খাগড়াছড়ির মং সার্কেল চিফ সাচিং প্রু চৌধুরী, বান্দরবান সার্কেল চিফ উচপ্রু চৌধুরী, ভূমি কমিশনের সচিব মো. আলী মনসুর ও রেজিস্ট্রার সাহাবউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।