বড়লেখায় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৯, ২১:১৯

বড়লেখা (মৌলভীবাজার) সংবাদদাতা : মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব-১৭) ২০১৯-এর উদ্বোধন করা হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে বড়লেখা উপজেলা প্রশাসন এই টুর্নামেন্টের আয়োজন করে। বৃহস্পতিবার পিসি মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে খেলার উদ্বোধন করেন বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ। এতে সভাপতিত্ব করেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান। উদ্বোধনী খেলায় বড়লেখা সদর ইউপি দল দক্ষিণ শাহবাজপুর ইউপি দলের মুখোমুখি হয়। এছাড়া এদিন দাসেরবাজার ইউনিয়ন তালিমপুরের ও বর্ণি ইউনিয়ন দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের মুখোমুখি হয়েছে। টুর্নামেন্টে ১০টি ইউনিয়ন ও পৌরসভাসহ ১১টি দল অংশ নেবে। ১৬ সেপ্টেম্বর ফাইনাল সম্পন্ন হবে     —ইত্তেফাক