আগৈলঝাড়ায় পুলিশের ‘কমিউনিটি ব্যাংক’ উদ্বোধন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে থানা পুলিশ মিষ্টি বিতরণ করেছে। বৃহস্পতিবার সকালে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফজাল হোসেন থানা পুলিশের অফিসার ও পুলিশ সদস্যদের নিজ হাতে মিষ্টি খাইয়ে দেন। এসময় তিনি পুলিশের ব্যাংক উদ্বোধন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
প্রসংগত, ১১ সেপ্টেম্বর (বুধবার) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পুলিশের ‘কমিউনিটি ব্যাংক’ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
