জৈন্তাপুরে দণ্ডাদেশপ্রাপ্ত আসামি গ্রেফতার

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৯, ২১:২৬

জৈন্তাপুরে পুলিশের বিশেষ অভিযানে ছয় মাসের দণ্ডাদেশপ্রাপ্ত পলাতক এক আসামি গ্রেফতার হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, জৈন্তাপুর মডেল থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিনগত রাতে উপজেলার হরিপুর বাজার  থেকে সিআর ২৪৩/১৬, দায়রা ২৬৬/১৮ মামলায় আদালত কর্তৃক ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশপ্রাপ্ত ও ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা ঘোষিত পলাতক আসামিকে আটক করে। আটককৃত সাজাপ্রাপ্ত পলাতক আসামি জৈন্তাপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের পূর্বটুল গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে মো. আবুল হাসিম (৫৫)।

 জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ শ্যামল বণিক জানান, তাকে ধরতে একাধিকবার বিভিন্ন কৌশল অবলম্বন করতে হয়েছে আমাদের। গতকাল (বৃহস্পতিবার) তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পে রণ করা হয়।