সুনামগঞ্জে ৪৫০ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৯, ২১:২৯

সুনামগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটির আওতায় বাংলালিংক-এর সহায়তায় জেলার বন্যা পরিবর্তিত অধিক ক্ষতিগ্রস্ত ৪৫০টি পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে সুনামগঞ্জ রেড ক্রিসেন্টের কার্যালয় প্রাঙ্গণে ৪৫০টি পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শরীফুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মতিউর রহমান পীর, ইউনিট কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট রইছ উদ্দিন আহমেদ, বাংলালিংক প্রতিনিধি তাইমুর রহমান প্রমুখ।

উল্লেখ্য, ৪৫০টি পরিবারের মধ্যে চাল ১৫ কেজি, ডাল ২ কেজি, তেল ১ কেজি, চিনি ১ কেজি, লবণ ১ কেজি ও সুজি ১ কেজি বিতরণ করা হয়েছে।